‘বিএনপির কাঁধে চড়ে ড. কামাল হোসেন রাজনৈতিক শিষ্টাচার ভুলে গেছেন’

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি-জামায়াতের ঘাড়ে সওয়ার হয়ে ড. কামাল হোসেনরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। পাকিস্তানের এসব প্রেতাত্মারা বাস্তবে জনবিচ্ছিন্ন, এদের পায়ের তলায় কোন মাটি নেই।

আজ সোমবার সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সিনিয়র নেতা-মন্ত্রীরা জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা আরও বলেছেন, দেশের জনগণ এসব জঙ্গীবাদী, সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যাদের (বিএনপি) এখনও পাকিস্তানের জন্য প্রাণ কাঁদে, আপনাদের এখনও সময় আছে ধর্মান্ধতা, জঙ্গীবাদী ও অগণতান্ত্রিক রাজনীতি ছেড়ে সহজ পথে আসুন। নইলে চিরদিনের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন।

পূর্ববর্তি সংবাদপোশাক কারখানায় নামাযের রুটিন জারির নোটিশ সংশোধন করল কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদপাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোম বিস্ফোরণ, ৭ জন নিহত