উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে হাইকোর্টে জামিন চেয়েছেন খালেদা জিয়া

ইসলাম টাইমস ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়া।

আজ মঙ্গলবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সগির হোসেন লিওন।

আবেদনে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সগির হোসেন লিওনের নাম রয়েছে বলে জানা গেছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানান আইনজীবী। এই আদালতে এ মামলায় খালেদা জিয়ার আপিল বিচারাধীন। এরআগে গতবছর ৩১ জুলাই এ মামলায় এই একই হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন।

পূর্ববর্তি সংবাদএবার সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যা করল ছেলে
পরবর্তি সংবাদসিরিয়ায় ইরানি ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা, ৭ জন নিহত হওয়ার দাবি