ওয়াজের মঞ্চে জুতা প্রদর্শনকারী মাসুদ বিন মুজিবের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক :   মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীকীকে অবমাননা করে ওয়াজের মঞ্চে জুতা প্রদর্শনের দায়ে মাওলানা মাসুদ ইবনে মুজিব ফারুকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।  মামলাটি করেছেন ইসলামী ঘরানার সাংস্কৃতিক সংগঠন কলরব এক অংশের প্রধান মাওলানা আবু সুফিয়ান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করা হয়।

জানা যায়, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ওয়াজের ময়দানে মাসুদ ইবনে মুজিব ফারুকী নামের এক বক্তা মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীককে কঠোর ভাষায় আক্রমণ করে নিজ পায়ের জুতা প্রদর্শন করে। এসময় বক্তার সামনে থাকা টেবিলের ওপর  কুরআন শরীফ ছিলো বলে জানা যায়। এ ঘটনায় ধারণকরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

পূর্ববর্তি সংবাদএবার উহান হাসপাতালের পরিচালক মারা গেলেন করোনাভাইরাসে
পরবর্তি সংবাদসাইবারস্পেসে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় গুপ্তচর রাষ্ট্র : চীন