রূপগঞ্জে চালকের গলায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীরা সোবহান মিয়া (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই চেষ্টার অভিযাগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মাঝিপাড়া ডেঙ্গারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোবহান মিয়া উপজেলার ভায়েলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

সোবহান মিয়ার বড় ভাই আমান উল্লাহ জানান, যাত্রীবেশে চারজন ছিনতাইকারী মুড়াপাড়া সিএনজি স্টেশন থেকে গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে সোবহান মিয়ার ইজিবাইকে উঠেন। পরে ইজিবাইকটি নিয়ে ডেঙ্গারবাড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা সোবহান মিয়ার গলায় ধারালো ছুড়ি ধরে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় ছিনতাইয়ে বাধা প্রদান করলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে সোবহান মিয়ার গলা কেটে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে করে সোবহান মিয়ার প্রায় গলার অর্ধেক অংশ কেটে যায়। ইজিবাইক নিয়ে পালানো সময় স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা সোবহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে আল-রাফি হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি

পূর্ববর্তি সংবাদশূন্য আসনে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা
পরবর্তি সংবাদচসিক নির্বাচন : জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সোলায়মান আলম