বারবার খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন করে বিব্রত করবেন না: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বারবার খালেদা জিয়াকে নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। বেগম খালেদা জিয়ার প্যারোল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করে তিনি এ কথা বলেন।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিনি আদালতে আছেন। আদালতই সব ঠিক করবেন। এটা কোনো রাজনৈতিক মামলা নয়। দুর্নীতির। আদালত যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। এটা আওয়াম লীগের হাতে, শেখ হাসিনার হাতে বা আমাদের কারও হাতে নেই। কাজেই বারবার এ বিষয়ে প্রশ্ন করে বিব্রত করবেন না। আমি বারবার এই প্রশ্নের উত্তর দিতে চাই না।

পূর্ববর্তি সংবাদকাবার নকল গিলাফ তৈরির দায়ে ২০ জনকে আটক করল সৌদি পুলিশ
পরবর্তি সংবাদমার্কিন বিমানবাহিনীতে হিজাব, পাগড়ি ও দাড়ি রেখে চাকরির অনুমোদন