মেলবোর্নে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে সাড়ে ১১ টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, ধারনা করা হচ্ছে বিমান দুইটি বিধ্বস্তের আগে পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পুলিশ ইনস্পেক্টর পিটার কজার বলেন, একটি বিমান ম্যাঙ্গালোর থেকে উড্ডয়ন করে। বিমানটি একজন শিক্ষানবিশ পাইলট চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন এক ইনস্ট্রাক্টর। আরেক বিমান ছাড়ে অন্য বিমানবন্দর থেকে।

তিনি আরও বলেছেন, আমরা নিশ্চিত না বিমান দুইটি কেন একই অঞ্চলে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ ঘটে গেছে।

বিমান সংঘর্ষের ঘটনা তদন্ত করছে অস্ট্রেলিয়ার পুলিশ।

বিবিসি, দ্য ওয়েস্ট

পূর্ববর্তি সংবাদপিরিয়ড কালে রান্না করলে নারীরা পরজন্মে কুকুর হবেন, বললেন ভারতীয় গুরু
পরবর্তি সংবাদকাবার নকল গিলাফ তৈরির দায়ে ২০ জনকে আটক করল সৌদি পুলিশ