যশোরে দুধ দিয়ে ধোয়া হল আ.লীগের ছয় কার্যালয়

ইসলাম টাইমস ডেস্ক : যশোরের কেশবপুরে ক্ষমতাসীন দলের সাবেক একজন প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় থাকা দলীয় কার্যালয় উদ্ধার করে গরুর দুধ দিয়ে ধুয়েছে তৃণমূল নেতাকর্মীরা।

উদ্ধার হওয়া ওইসব অফিস থেকে দুটি ধারালো দা, চারটি তলোয়ার, একটি কিরিচ ও ফেনসিডিলের সাতটি বোতল ও বেশ কিছু স্ট্যাম্প-ড্যামিও উদ্ধার করা হয়। পরে উপজেলা মহিলা আওয়ামী লীগ গরুর দুধ দিয়ে কক্ষটি ধুয়ে মুছে পরিস্কার করে।

 

এছাড়াও তাদের দখলে থাকা গৌরিঘোনা ইউনিয়নের ভেরচিবাজার, পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা, কেশবপুর সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গা, সুফলাকাটি ইউনিয়ন ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখোলা আওয়ামী লীগ কার্যালয় দখলমুক্ত করে গরুর দুধ দিয়ে ধুয়ে পুতঃপবিত্র করা হয়। ছয়টি কার্যালয় ধুতে ৪৯ লিটার দুধ ব্যবহার করা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস : মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে
পরবর্তি সংবাদআশরাফ গনি ফের আফগানিস্তানের প্রেসিডেন্ট