চুড়িহাট্টা ট্র্যাজেডি: ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা দিল ডিএসসিসি

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে গতবছরের ২০ ফেব্রুয়ারি রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৭১ জন আগুনে পুড়ে মারা যান। চুড়িহাট্টার সে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ডিএসসিসির নগর ভবনে এসব পরিবারকে সহায়তা প্রদান করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এই সহায়তার অংশ হিসেবে ওই ৩১ পরিবারের ২১ জনকে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীর (মাস্টার রোল) নিয়োগপত্র দেওয়া হয়েছে। চার জনকে ২ লাখ টাকা প্রদান করা হয়েছে। দুই জনকে একটি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে উচ্চ শিক্ষিত ৪ জনকে যোগ্যতা অনুসারে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

মেয়র খোকন বলেন, ‘আমরা ৩১ জনের আবেদন পেয়েছিলাম, ওই আবেদনের ভিত্তিতে আজকে তাদের সহায়তা দেওয়া হয়েছে। চুড়িহাট্টায় আগুন লাগার দিন আমি সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা চেষ্টা করেছিলাম তাদের প্রাণ বাঁচাতে। কিন্তু তা পারিনি। অসহায় মানুষগুলোর জীবন বাঁচাতে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।

পূর্ববর্তি সংবাদপঙ্গপাল এবার ছড়িয়ে পড়ছে ইসরায়েলে
পরবর্তি সংবাদযারা জনগণকে বঞ্চিত করে বিদেশে পুঁজি পাচার করছে তাদের থামাতে হবে: ড. কামাল