তামিলনাড়ুতে বাস-লরির সংঘর্ষে ২০ জনের প্রাণহানি

ইসলাম টাইমস ডেস্ক: সরকারি বাসের সঙ্গে কন্টেইনারবাহী লরির ভয়াবহ সংঘর্ষে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় রাজ্যের তিরুপুর জেলার আভানাশি শহরে দুর্ঘটনাটি ঘটে।

তামিলনাড়ু পুলিশের দাবি, কোয়েম্বাটুরের জাতীয় সড়ক দিয়ে মোট ৪৮ জন যাত্রী নিয়ে সরকারি বাসটি থিরুভানাথাপুরামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসতে থাকে একটি কন্টেইনারবাহী ট্রাক। আর এতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, হতাহতদের চিকিৎসার জন্য তিরুপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ সদস্যরা এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছেন। সূত্র: সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস

পূর্ববর্তি সংবাদযেভাবে স্লোভাকিয়ায় ইসলামের আগমন হয়
পরবর্তি সংবাদআইডিয়ালে ছাত্রীদের ওড়না কেড়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন