বাংলাদেশ সম্পূর্ণরূপে একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে: ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ সম্পূর্ণরূপে একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। মিয়ানমারে সঙ্গে সমস্যার সমাধান করতে পারেনি। তবে আমরা উঠে দাঁড়াতে চাই। আমরা উঠে দাঁড়িয়েছি অতীতে। আমি বিশ্বাস করি, বারবার এদেশের মানুষ জেলে গিয়েছে। আমি কখনও বিশ্বাস করি না, এই সমস্যা শুধু বিএনপির সমস্যা-এটা নয়। এটা গোটা জাতির সমস্যা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এসব কথা।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসুন এই ভাষা শহীদদেরকে স্মরণ করে আজকে সবাই শপথ নেই, আমরা আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করব এবং গণতন্ত্রকে মুক্ত করব ইনশাআল্লাহ।

পূর্ববর্তি সংবাদমুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদইদলিবে আসাদপন্থীদের উপর হামলা চালিয়েছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা