যারা জনগণকে বঞ্চিত করে বিদেশে পুঁজি পাচার করছে তাদের থামাতে হবে: ড. কামাল

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, যারা আমাদের বঞ্চিত করে রাখতে চায়, যারা পুঁজি পাচার করে বিদেশে সম্পত্তি করছে, তাদের থামাতে হবে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে। বলতে হবে, তোমাদের থেকে আমরা মুক্ত হতে চাই। তোমরা সম্পত্তি-টম্পত্তি করেছ। তোমরা চলে যাও। তোমাদের সম্পত্তি ফেরানোর ব্যবস্থা আমরা করছি। সেটা আমরা পারব যদি আন্দোলন নিয়ে আমরা এগোতে পারি। দেশের আসল যে মালিক জনগণ, তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্রকে আনতে পারি।’

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করি। গণতন্ত্রের মধ্যদিয়ে রাষ্ট্রের ক্ষমতা যেমন আমরা অর্জন করব তেমনি দেশের সম্পদের মালিকের ভূমিকা আমরা রাখতে পারব এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারব।’

তিনি বলেন, ‘আমাদের অসাধারণ সম্ভাবনা আছে। ষোল কোটি মানুষের এই দেশে যে লক্ষ্যগুলো আছে, সেগুলো খুবই গঠনমূলক। আমরা কী চাই? আমরা উন্নতমানের শিক্ষাব্যবস্থা চাই, উন্নত মানের স্বাস্থ্যসেবা চাই। আমাদের ইতিবাচক যে লক্ষ্যগুলো আছে, সেগুলো সামনে রেখে এই ব্যাপারে ঐকমত্য হয়েই আছে। এখন আমাদের শক্তি সঞ্চয় করতে হবে।’

পূর্ববর্তি সংবাদচুড়িহাট্টা ট্র্যাজেডি: ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা দিল ডিএসসিসি
পরবর্তি সংবাদবি বাড়িয়ায় নামাযের সময় এবং রাতভর কীর্তনের মাইক বাজানো বন্ধের দাবি হেফাজতের