২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ২০ কোটি টাকার ফুলের ব্যবসা

ইসলাম টাইমস ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে দেশে বড় হচ্ছে ফুলের বাজার। শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানীতে গত তিনদিনে প্রায় ১৪ থেকে ১৫ কোটি টাকার ফুল কেনাবেচা হয়েছে বলে শোনা যাচ্ছে। সারা দেশে এর পরিমাণ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাবুল প্রসাদ জানান, ফুলের দাম মূলত উৎসবের ওপর নির্ভর করে। একুশে ফেব্রুয়ারি ঘিরে দেশে আনুমানিক ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে।

শাহবাগের ফুলের আড়তকে রাজধানীর সবচেয়ে বড় বাজার ধরা হয়। এখানে ৫২টি পাইকারি ও শতাধিক খুচরা ফুলের দোকান রয়েছে।

পূর্ববর্তি সংবাদযাত্রাবাড়ী মোড়ে দুই বাসের চাপায় পড়ে যুবক নিহত
পরবর্তি সংবাদসিনেমার শুটিং : ক্রেন ভেঙে নিহত ৩ সহকারী পরিচালক