ইসলাম টাইমস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী চমক দেখানোর জন্যে ‘প্লাস্টিকের ব্যাগ’ হাতে ময়লা কুড়ানো থেকে শুরু করে নানা কাণ্ডই করে থাকেন। এবার তিনি ফুটপাথের দোকানে খাবার খেয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন।
দিল্লিতে রাস্তার পাশে এক হোটেলে তিনি লিট্টি চোখা লাঞ্চ এবং কুলহাদ চা খেয়ে সেই ছবি নিজের ভেরিফাইড টুইট অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ইন্ডিয়া গেটের সামনে রাজপথে, ‘হুনার হাট’ একটি কারুশিল্প মেলা চলছে। হুনার হাটে সারপ্রাইজ ভিজিট দেওয়ার সময় এই ছবি তোলেন প্রধানমন্ত্রী মোদি।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পরই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মেলায় প্রধানমন্ত্রী যান মোদি। সেখানে প্রায় ৫০ মিনিট সময় কাটান তিনি।
খাওয়া শেষ হওয়ার পর তিনি গুণে গুণে ১২০ টাকা দিয়ে বিল পরিশোধ করেন।
সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টাইমস
















