ঢাকায় ঢুকে পড়েছে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ

ইসলাম টাইমস ডেস্ক: এবার রাজধানী ঢাকাতেও ঢুকে পড়েছে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ, যার  অতিরিক্ত সেবনে মৃত্যু অপরিহার্য। কিন্তু তার পরও তরুণরা এর দিকে ঝুঁকছে। আগে থেকে ইয়াবায় আসক্ত মাদকসেবীদের মধ্যে ক্রিস্টাল মেথ (আইস ও গ্লাস নামেও পরিচিত) গ্রহণের প্রবণতা বেশি। মাদক কারবারিরা বিভিন্নভাবে সংগ্রহ করছে এ দামি মাদকটি—এ তথ্য জানিয়েছে সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ গ্রেফতার শফিকুল ইসলাম।

এ নিয়ে গত এক বছরে রাজধানীতে ক্রিস্টাল মেথের তিনটি চালান জব্দ হলো। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও বলেছেন, মাদকটির বিস্তার ঘটতে শুরু করেছে।

জানা গেছে, ক্রিস্টাল মেথ সেবনের সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা অত্যন্ত দ্রুত বেড়ে যায়, এ অবস্থায় অনেকের মৃত্যুও হয়। এটি মানুষের শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। সবচেয়ে বড়ো ব্যাপার এটি দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করে। যেমন : স্মৃতিভ্রংশ, উদ্বিগ্ন ও দ্বিধান্বিত করে। নিদ্রাহীনতা ও মানুষকে শেষে হিংস্র করে তোলে।

পূর্ববর্তি সংবাদআসাদের বিরুদ্ধে তুরস্কের অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র
পরবর্তি সংবাদরাস্তার কাজে অনিয়মের নিউজ করায় সাংবাদিকদেরকে মারধর