শহীদ মিনার এলাকাসহ সকল জায়গায় নিরাপত্তা প্রদানে র‌্যাব প্রস্তুত: বেনজীর

অমর একুশের আয়োজনকে নির্বিঘ্ন করতে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে জানিয়ে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন,  অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাসহ সকল জায়গায় নিরাপত্তা প্রদানে র‌্যাব প্রস্তুত।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘অমর একুশের আয়োজনকে নির্বিঘ্ন করতে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত থাকবে র‍্যাব। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স রিজার্ভ থাকবে এবং র‍্যাবের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।’

র‍্যাব ডিজি বলেন, ‘একুশে ফেব্রুয়ারিতে আজিমপুর কবরস্থানেও অনেকে শহীদদের কবরে শ্রদ্ধা জানাবেন, সেখানেও র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এ ছাড়া ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ এলাকার একুশের নিরাপত্তায় র‌্যাবের নজরদারি থাকবে।’

পূর্ববর্তি সংবাদদেশের ইতিহাস বারবার বিকৃত করার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদএকটি ভুল আমল: কবরে রাখার পর মায়্যেতের শুধু চেহারা কেবলামুখী করে দেওয়া