বেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়া ভারতীয় তরুণী গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিদ্বেষী বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী মঞ্চে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ায় এক ভারতীয় তরুণীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে।

 সেসময় সেই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি।

 

আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই এক তরুণী মাইক নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। তা শুনেই মঞ্চে উপস্থিত আসাদউদ্দিন-সহ অন্যান্যরা তাকে বাধা দেন।

জানা গেছে, ওই তরুণীর নাম অমূল্য। রাষ্ট্রদ্রোহের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, মাইক কেড়ে নেয়ার চেষ্টা হলেও ওই তরুণী কিছুতেই তা ছাড়তে চাইছেন না। তার পর মঞ্চে পুলিশ উঠে তাকে আটক করে নিয়ে যায়।

এদিকে ওই তরুণী বক্তব্যের বিরোধিতা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘এই বক্তব্যের তীব্র নিন্দা করছি। ওই নারীর সঙ্গে আমার দলের কোনো যোগাযোগ নেই।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ গেল আরও ১১৫ জনের
পরবর্তি সংবাদকারাবন্দি খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাত