২৪ ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ গেল আরও ১১৫ জনের

ইসলাম টাইমস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।  চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১১৫ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪৪ জনে।

চীনের বাইরে এ পর্যন্ত জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজন মারা গেছেন।

বৃহস্পতিবার করোনার কেন্দ্রস্থল হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। এ নিয়ে হুবেইতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪২ জনে।

বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭ হাজার। শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পূর্ববর্তি সংবাদইসলামের বাণী প্রচারে মাতৃভাষায় পারদর্শিতা অর্জন করতে হবে: আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদবেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়া ভারতীয় তরুণী গ্রেফতার