অর্থের কারণে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করা দেরি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, অর্থের কারণে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তবে বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে ব্যবহারের প্রচেষ্টা সরকারের রয়েছে। কিন্তু অর্থ খুবই বড় একটি বিষয়। বছরে প্রায় ৬০ কোটি ডলার লাগবে। এ কারণেই সমস্যা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কারো কোনো আপত্তি নেই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) একটি বাংলা ফন্ট উদ্বোধন করেছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই বাংলা ফন্ট উদ্বোধন করেন। ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন জানান অর্থ সঙ্কটের বিষয়টি।

তিনি বলেন, জাতিসংঘের দাফতরিক ভাষার বেশিরভাগই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল তাদের। পরবর্তীতে শুধু যোগ হয়েছে আরবি ভাষা। ১৯ বছর ধরে আরব দেশগুলো টাকা দিয়ে এটি চালু রেখেছে। আগে অন্যান্য দেশ যেমন ভারত তার হিন্দি, জাপান তার জাপানিজ চেয়েছিল কিন্তু কোনটাই হয়নি। কেউ না করেনি, কিন্তু টাকাটা কে দেবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

পূর্ববর্তি সংবাদমাওলানা মুহাম্মাদ মানযূর নোমানী রাহ.-এর স্মৃতিচারণ: আমার ছাত্রজীবন
পরবর্তি সংবাদমমতাকে বিজেপি নেতার কটাক্ষ: তিনি সকালে নামাজ পড়েন, বিকেলে পূজা দেন