ব্যানারটিতে লেখা ছিল, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০।’ মাঝে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠর ছবি। আর ছবির নিচে লেখা, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।’ তার নিচে ব্লক অক্ষরে লেখা, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’।
এত বড় ভুল দিয়ে একটি দায়িত্বশীল বাহিনীর ব্যানার কীভাবে তৈরি হলো জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যানার তৈরির দায়িত্ব ও এটি চূড়ান্ত অনুমোদন দেন ডিএমপির লজিস্টিক বিভাগের যুগ্ম-কমিশনার ইমাম। ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে ডিএমপি ও পুলিশ সদর দফতরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে এত বড় ভুল দিয়ে ব্যানার তৈরি হলো তা নিয়ে কাজ করছে ডিএমপি।’