যুক্তরাষ্ট্রে কুরআন ছুঁয়ে শপথ নিলেন মুসলিম পুলিশ প্রধান (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১৭তম পুলিশ প্রধান হিসাবে কুরআন ছুঁয়ে শপথ নিলেন ইব্রাহিম বেকুরা নিামের এক মুসলিম পুলিশ কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন তিনি।

শহরটির মেয়র আন্ড্রে সাইয়েগ বলেন, ইব্রাহিম আমেরিকার ইতিহাসে প্রথম তুর্কি পুলিশ প্রধান। সেই সঙ্গে তিনি পেটারসন শহরের প্রথম মুসলিম পুলিশ প্রধান।

শপথ অনুষ্ঠানটি জাতীয় সংগীত এবং প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক এবং নিউজার্সির তুর্কি সম্প্রদায়ের সদস্য, স্থানীয় সরকারি কর্মকর্তারা এবং ইব্রাহিমের পরিবার ও আত্মীয়রা উপস্থিত ছিলেন।

ইব্রাহিম বেকুরা বলেন, ৩২ বছর ধরে আমেরিকায় আছি। এখানে পুলিশ বিভাগে চাকরি করেছি। শিশুকাল থেকে পেটারসনে বসবাস করে আসছি।

এর আগেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পদে আসীন হওয়ার সময় অনেক মুসলমান কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। খবর: খালিজ টাইমস

পূর্ববর্তি সংবাদকেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যদের শ্রদ্ধা নিবেদন
পরবর্তি সংবাদভাষায়-শব্দে স্বাতন্ত্র্য