ঢাকায় কবিতার আসরে যোগ দিতে এসে ভারতীয় কবির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকায় কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতের কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়। হৃদরোগে মারা গেছেন।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকায় এক কবিতা পাঠের অনুষ্ঠানে যোগদানের কথা ছিল তার।

অনুষ্ঠানে যোগ দিতে সকালে প্রস্তুতি নিচ্ছিলেন সত্যব্রত। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথরুমে পড়ে যান। কবিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। গত তিন বছর ধরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠের আমন্ত্রণ পেয়ে ঢাকায় আসছিলেন তিনি।

 

পূর্ববর্তি সংবাদঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান
পরবর্তি সংবাদমিরপুরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, রিজভীসহ আহত ১০