‘ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে কি না’-আসন্ন সফরে মোদীর কাছে জানতে চাইবেন ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক: ‘ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে কি না’- আসন্ন ভারত সফরে তা নরেন্দ্র মোদীর কাছে জানতে চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের তরফে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে।

ভারতের ‘গণতান্ত্রিক ঐতিহ্য’ ও ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠান’গুলি সম্পর্কে আমেরিকার গভীর শ্রদ্ধাবোধ রয়েছে জানিয়ে হোয়াইট হাউসের এক পদস্থ কর্তা গত কাল সাংবাদিকদের বলেন, ‘‘ভারত ও আমাদের দেশে যে গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার পরিবেশ রয়েছে, তা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ভারত সফরে বিষয়দু’টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যেমন একান্তে আলোচনা করবেন, তেমনই তা নিয়ে প্রকাশ্যে কথা বলবেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের বার্তায়।  সূত্র: আনন্দবাজার

পূর্ববর্তি সংবাদআরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত এক প্রবাসী বাংলাদেশি
পরবর্তি সংবাদমির্জাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ম্যাক্সি উল্টে গিয়ে চার জনের মৃত্যু