সোমবার থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ইসলাম টাইমস ডেস্ক: আগামী সোমবার থেকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

 

অন্যদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সকালে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পূর্ববর্তি সংবাদমিরপুরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, রিজভীসহ আহত ১০
পরবর্তি সংবাদদৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক