দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস : আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৬

ইসলাম টাইমস ডেস্ক : দক্ষিণ কোরিয়ার মহামারী করোনাভাইরাসে শনিবার সকাল পর্যন্ত আরও ১৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটির করোনাআক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪৬। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ২ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীনসহ ২৫টির বেশি দেশে ছড়িয়েছে নতুন এ করোনাভাইরাস।

মহামারী করোনাভাইরাসে আজ শনিবার পর্যন্ত মোট ২৩৪৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। চীনে এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৭৬২৮৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছে মোট ১০৯ জন। এর মধ্যে চীনের উহান শহরে মারা গেছে ৯০ জন।

পূর্ববর্তি সংবাদ৫০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে ইসকন মন্দির
পরবর্তি সংবাদঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান