গত ১১ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: গত ১১ বছরে দেশের যা উন্নয়ন হয়েছে তা এক কথায় অকল্পনীয়। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন।

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় নতুন বাগবাড়ি মাঠ প্রাঙ্গনে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন- কি পাননি এই ১১ বছরে। বৃদ্ধদের ভাতা দেওয়া হচ্ছে, যাদের স্বামী নেই তারাও ভাতা পাচ্ছে, শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই পাচ্ছে, শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে, অফিসারদের বেতন বাড়ছে। এই গুলো হয়েছে শেখ হাসিনার সময়ে। সবার আগে শিক্ষা দরকার, তা না হলে আমাদের দুর্দশার শেষ হবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন, দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া প্রমুখ।

পূর্ববর্তি সংবাদনাইজেরিয়া ও ফ্রান্সের সেনাদের যৌথ অভিযানে নাইজারে ১২০ জন নিহত
পরবর্তি সংবাদ২৯ ফেব্রুয়ারি তালেবান-যুক্তরাষ্ট্রের মাঝে সাক্ষরিত হবে যুদ্ধবিরতি চুক্তি