নাইজেরিয়া ও ফ্রান্সের সেনাদের যৌথ অভিযানে নাইজারে ১২০ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: নাইজেরিয়া ও ফ্রান্সের সেনাদের ‘সন্ত্রাস বিরোধী’ যৌথ অভিযানে দক্ষিণ পশ্চিম নাইজারে ১২০ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি মালি এবং বুরকিনা ফাসোর সীমান্তের কাছে টিল্লাবেরি এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ১২০ জনকে হত্যা করা হয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে গার্ডিয়ান এবং আরব নিউজ।

বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোউফু খাতাম্বি ‘নাইজেরিয়া ও ফ্রান্সের সেনাদের এই অভিযানের প্রশংসা করেছেন।’

উল্লেখ্য, ডিসেম্বর এবং জানুয়ারিতে ‘সন্ত্রাসী গ্রুপ’গুলোর হামলায় নাইজারের ১৭৪ জন সৈন্য মারা যাওয়ার পরে কতৃপক্ষ দুর্গম টিল্লাবেরি এলাকায় নিরাপত্তা জোরদার করে, দোকানপাট বন্ধ এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে। ওই অঞ্চলে দুই বছর ধরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে।

পূর্ববর্তি সংবাদমির্জাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ম্যাক্সি উল্টে গিয়ে চার জনের মৃত্যু
পরবর্তি সংবাদগত ১১ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন হয়েছে: পরিকল্পনামন্ত্রী