ইসলাম টাইমস ডেস্ক: আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদরাসার) ইসলাহি জোড় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
ইসলাহি জোড়ে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করবেন। বাদ মাগরিব আলোচনা করবেন মাওলানা মাহমুদ মাদানী।
আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের প্রিন্সিপাল মুফতি মােহাম্মদ আলী দেশের ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের এ ইসলাহি জোড়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর পর মাওলানা মাহমুদ মাদানী ঢাকার কোনও প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। মঙ্গলবারের এ ইসলাহি জোড়ে হজরতের পিতা ও তাঁর খলিফাগণ উপস্থিত থাকবেন।
















