ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশি কর্মীদের জন্য বেশ কিছুদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই পুনরায় চালু করা হবে।
রবিবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ আশার কথা শোনান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আশাবাদী। আমি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীকে বলেছি, আপনি যদি বাজার খুলে দেন আপনি হিরো বনে যাবেন। তিনি খুব ইতিবাচক। শ্রমবাজার খোলা নিয়ে মন্ত্রী আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।’
















