খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি দুপুর ২টায়

ইসলাম টাইমস ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সকালে এই সময় নির্ধারণ করেন।

 

এদিকে খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে। সুপ্রিম কোর্টের মাজার গেটের প্রবেশপথে তল্লাশি এবং পরিচয়পত্র চেক করে জনসাধারণকে সুপ্রিমকোর্ট এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে ১৯ ফেব্রুয়ারি (বুধবার) আবেদনটি উপস্থাপনের পর আদালত ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।

ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এই আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিয়ন।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস : ইরান থেকে ৭০০ নাগরিক ফিরিয়ে নিবে কুয়েত
পরবর্তি সংবাদ৫ মার্চ এরদোগান-পুতিন বৈঠক, থাকবেন মার্কেল ও ম্যাক্রোঁ