বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনা : নিহত ১, আহত ১৪ 

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় তৎক্ষণাৎ একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ পথচারী।  আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার দুপুর ১২টার পর এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা ইসলাম টাইমসকে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শাহবাগ থেকে একটি মাইক্রোবাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাচ্ছিল। প্রধান সড়ক থেকে হাসপাতালের রাস্তায় ঢোকার ঠিক আগমুহূর্তে চালককে হঠাৎ এয়ারপোর্ট যেতে বলেন মাইক্রোবাসের যাত্রী।

এসময় চালক মাইক্রোবাসটি ডানে টার্ন করার সময় আজমেরি পরিবহনের একটি বাস চাপ দিয়ে পালিয়ে পালিয়ে যায়। তখন মাইক্রোবাসটি আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটো রিকশাটি ফুটপাথের উপর উঠে যায়। এই সব ঘটনা স্ট্যান্ডের পাশে ঘটায় গাড়ির জন্যে অপেক্ষমান অনেক পথচারী আহত হন। দুপুর একটার দিকে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়ায় ট্রাক চাপায় পাউরুটি বিক্রেতা নিহত
পরবর্তি সংবাদসফল শিক্ষকের কয়েকটি বৈশিষ্ট্য