ইসলাম টাইমস ডেস্ক: মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আনোয়ার ইবরাহীমের স্ত্রী ওয়ান আজিজাহ। ক্ষমতাসীন দল পাকাতান হারাপান থেকে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল পাকাতান হারাতানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ওয়ান আজিজাহ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, অর্থনীতি বিষয়ক মন্ত্রী দাতুক সেরি আজমিন আলী ও স্থানীয় সরকারের মন্ত্রী জুরাইদা কামারউদ্দিনকে পাকাতান হারাতান থেকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে মাহথিরের দল মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজিয়াস পার্টির (পিপিবিএম) প্রধান পাকাতান হারাতান জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পিপিবিএম’র দলীয় প্রধান মুহিউদ্দিন জানান, সংসদে থাকা সমস্ত পিপিবিএম’র সংসদ সদস্যা পাকাতান হারাপান থেকে বের হয়ে যাচ্ছে। সবাই মাহথির মুহাম্মদকে সমর্থন দিয়ে একটি বিধিবদ্ধ ঘোষণায় স্বাক্ষর করেছেন।
২০০৩ সালের আগস্টে আনোয়ারের পরামর্শে তার স্ত্রী ওয়ান আজিজাহ ন্যাশনাল জাস্টিস পার্টি ও মালয়েশিয়ান পিপলস্ পার্টি জোট করে পিপলস্ জাস্টিস পার্টি গঠন করে। ২০০৮ সালে এই তিন জোট মিলে পাকাতান হারাকাত নামে জোট গঠন করেন।
ড. ওয়ান আজিজাহ বিনতে ওয়ান ইসমাঈল ক্ষমতাসীন পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিমের স্ত্রী। দীর্ঘ ৬০ বছর পর ২০১৮ সালে বারিসান ন্যাশনালকে (বিএন) হারিয়ে ক্ষমতায় আসেন আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান দল। দলের সিদ্ধান্ত মোতাবেক দুই বছরের (২০১৮-২০২০) জন্য প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মহকে মনোনীত করা হয়।
















