দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর মধ্যেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।  সেনাবাহিনীর কমপক্ষে ১৩ জন সেনা সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

ক্রমেই বিশ্বব্যাপী মহামারী রূপ নিচ্ছে নতুন করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যে চীন থেকে ছড়িয়ে পড়েছে কমপক্ষে ৩২টি দেশ ও অঞ্চলে।

চীনের বাইরে ইরানের পাশাপাশি করোনা এখন সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে দক্ষিণ কোরিয়ায়। এরই মধ্যে দেশটিতে নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জন।  এর মধ্যে কমপক্ষে ১৩ জন সেনা সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তি সংবাদমির্যা কাদিয়ানীর কুরআন বিকৃতির অপচেষ্টা : কিছু দৃষ্টান্ত
পরবর্তি সংবাদপুরান ঢাকায় আ.লীগ নেতার বাড়ি থেকে পাওয়া গেল পাঁচ সিন্দুকভর্তি টাকা, স্বর্ণালঙ্কার