আন্দোলনের মুখে উত্তরায় হিযবুত তাওহীদের সমাবেশ স্থগিত করল প্রশাসন (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক :  স্থানীয় ধর্মপ্রিয় তাওহীদী জনতার আন্দোলনের মুখে কথিত ‘হিযবুত তাওহীদে’র ২৫ বছর পূর্তি সম্মেলনের অনুমোদ স্থগিত করল প্রশাসন। আজ সকালে ৮ টার দিকে স্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্বে স্থানীয় জনসাধারণের প্রতিবাদের মুখে উত্তরা ১৪ নম্বরের সেক্টর মাঠে অনুষ্ঠিতব্য হিযবুত তাওহীদের সমাবেশ স্থগিত করে দিয়েছে প্রশাসন।

জানা যায়, আজ বিকালে ধর্মের নামে ধর্ম অপব্যাখ্যাকারী গোষ্ঠী হিযবুত তাওহীদের ২৫ বছর পূর্তি উপলক্ষে সমাবেশ হওয়ার কথা ছিল। উত্তরা ১৪ নম্বরের সেক্টর মাঠে তারা বিশাল জায়গা জুড়ে এ সমাবেশের প্রস্তুতি নেয়।

স্থানীয় ওলামায়ে কেরাম ও সচেতন নাগরিক সমাজ বিষয়টি জানতে পেরে সকাল থেকেই সেখানে জমায়েত হন। সেখানে উত্তরার বিশিষ্ট আলেম মুফতি কেফায়াতুল্লাহ আযহারি, বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম সহ আরও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। এক পর্যায়ে স্থানীয় ওসি সাহেব সমাবেশে এই সমাবেশ অনুমোদন নাকচ করে দেন।

হিযবুত তাউহীদের সমাবেশ নিষিদ্ধ ঘোষনা.আলহাম্দুলিল্লাহ. উত্তরার উলামা ও প্রশাসনের সমন্বিত মেহনত আল্লাহ কবুল করেন.

Publicada por Mahbub Al Hasan en Lunes, 24 de febrero de 2020

এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ১৪ নম্বর আয়েশা মসজিদে ওলামায়ে কেরাম ও স্থানীয় জনতার আন্দোলন চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশে হিযবুত তাওহীদ ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারী একটি ভয়ানক গোষ্ঠী। এদের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষা করা আলেম সমাজের পাশাপাশি সরকারেরও দায়িত্ব বলে মনে করেন সচেতেন মহল।

পূর্ববর্তি সংবাদট্রাম্পের সফরের মধ্যেই ভারতে যে তুমুল বিক্ষোভ ঘটল
পরবর্তি সংবাদপিলখানা ট্রাজেডির ১১ বছর : এখনও ঝুলছে বিস্ফোরক মামলা