গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ

ইসলাম টাইমস ডেস্ক : আজ মঙ্গলবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে রাজধানীর আকাশে গতকাল সোমবার দুপুর থেকেই ছিল মেঘের আনাগোনা। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টিও হয়েছে। হঠাৎই আবহাওয়ার এমন রূপ দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, আবারও ঠান্ডা বাড়বে নাকি। তবে আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি হলেও শীত বাড়বে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় ১ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়, ৩ মিলিমিটার।

পূর্ববর্তি সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স ৫ সপ্তাহের জন্য স্থগিত
পরবর্তি সংবাদআগামীকাল থেকে ৩ দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল শুরু