সাম্প্রদায়িক মোদিকে সাথে নিয়ে ‘ইসলামিক সন্ত্রাস’ রুখতে চান ট্রাম্প!

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ‘ইসলামিক সন্ত্রাস’ রুখতে কাজ করে যাবেন বলে জানিয়েছেন দেশটিতে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তারা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এ চুক্তির বিষয়ে কথা বলেন।

তিনি বলেছেন, ভারতীয় উপমহাদেশের শান্তি ও স্থিতাবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে। ‘ইসলামিক সন্ত্রাস’ রুখতে মোদী এবং আমি একসঙ্গে কাজ করছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের আতিথেয়তায় আমি এবং মেলানিয়া মুগ্ধ। আমি মনে করি দু’দেশের কাছেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর ভবিষ্যতের জন্য দুই দেশ যৌথভাবে কাজ করবে।

পূর্ববর্তি সংবাদসাম্প্রদায়িক সিএএ: পক্ষ-বিপক্ষের সংঘর্ষে দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৯
পরবর্তি সংবাদমাইক্রোবাস- সিএনজির মুখোমুখি সংঘর্ষ, লক্ষ্মীপুরে ৪ জন নিহত