ইসলাম টাইমস ডেস্ক: সেনাবাহিনীকে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দখলদার ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল সোমবার তিনি দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে জরুরি বৈঠকে এ নির্দেশ দেন।
তার এ কথা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর আলজাজিরা ও আনাদোলুর।
ইসরাইলি বাহিনী গত রোববার থেকে সিরিয়া ও ফিলিস্তিনির পশ্চিমতীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।
তাদের দাবি, ইসলামী জিহাদ আন্দোলনের যুদ্ধাদের আস্তানা ধ্বংস করতেই তারা এ হামলা চালাচ্ছে।
















