ইসলাম টাইমস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে রাষ্ট্রীয় অতিথি হয়ে ঢাকায় প্রতিবেশী দেশের সাম্প্র্রদায়িক রাষ্ট্রপ্রধান মোদির আগমনের প্রতিবাদ জানিয়েছে বামদলগুলোর বাম গণতান্ত্রিক জোট। ইতোমধ্যে তারা ঘোষণা করেছে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি। ২৩ ফেব্রুয়ারি জোটের বৈঠকে এ কর্মসূচিগুলো দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সোমবার রাতে বামজোটের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণমাধ্যমকে জানান ‘২৩ ফেব্রুয়ারি জোটের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আসার প্রতিবাদে আগামী ১৫ মার্চ ঢাকায় ও ১৬ মার্চ সারাদেশে কালো পতাকা বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত হয়েছে।’
















