উত্তাল দিল্লি, সেনা মোতায়েনের দাবি কেজরীর, অমিত শাহের পদত্যাগ চাইলেন সনিয়া

 ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি পাস হওয়া মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। সিএএ বাতিলের দাবিতে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে এখন পর্যন্ত ২০ জনকে খুন করেছে সিএএ সমর্থক উগ্র হিন্দুত্ববাদীরা। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তুষ প্রকাশ করে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। এদিকে দিল্লির সংঘাত থামাতে ব্যর্থতার দায় চাপিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

বুধবার সকালে দিল্লিতে মৃত্যুসংখ্যা ২০ ছুঁয়েছে। তার পরই রাজধানীর পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেন কেজরীবাল। তিনি লেখেন, ‘‘রাতভর অনেকে মানুষের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সবরকম চেষ্টা সত্ত্বেও, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো যায়নি। এ বার সেনা নামানো উচিত। উচিত ক্ষতিগ্রস্ত সব জায়গায় অবিলম্বে কার্ফু জারি করা। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি আমি।’’

দিল্লির সংঘর্ষের জন্য বিজেপিকেই দায়ী করেছেন কংগ্রেস সভানেত্রী। তিনি বলেন, ‘‘এই সংঘর্ষের পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। দিল্লির ভোটের সময় দেশবাসী সেটা দেখেছে। অনেক বিজেপি নেতা উস্কানিমূলক মন্তব্য করে ভয় ও হিংসার পরিবেশ তৈরি করেছে। এমনকি, গত রবিবারও এক বিজেপি নেতা একই রকম মন্তব্য করেছেন।’’

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট হাইকোর্টে উপস্থাপন
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত