ভারত আজ নাৎসি অনুপ্রাণিত আরএসএস মতাদর্শের নিয়ন্ত্রণে: ইমরান খান

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি পাস হওয়া মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। সিএএ বাতিলের দাবিতে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে এখন পর্যন্ত ২৩ জনকে খুন করেছে সিএএ সমর্থক উগ্র হিন্দুত্ববাদীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে একজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন আরও প্রায় ১৫০ জন।

এদিকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে দেয়া এক পোস্ট পাক প্রধানমন্ত্রী বলেন, কয়েকশ কোটি লোকের ভারত আজ নাৎসি অনুপ্রাণিত আরএসএস মতাদর্শের নিয়ন্ত্রণে। যখনই কোনো বর্ণবাদী মতাদর্শের উত্থান ঘটে, তখন তা ব্যাপক রক্তপাতের দিকে নিয়ে যায়।-খবর ডন অনলাইনের

জাতিসংঘের ভাষণেই তিনি এই রক্তপাত নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন বলে জানিয়ে বলেন, অধিকৃত কাশ্মীর দিয়ে এই রক্তপাত শুরু হয়েছে। এখন ভারতের ২০ কোটি মুসলমান হামলার লক্ষ্যবস্তু। বিশ্ব সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।

হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস করার পর থেকে ভারতের মুসলমানরা ক্ষোভে ফুঁসছে। এই আইন বাতিলের দাবিতে নানা কর্মসূচিও চালিয়ে যাচ্ছিল তারা।

পূর্ববর্তি সংবাদতিন দিন পর নরেন্দ্র মোদির টুইট: দিল্লিবাসীকে শান্ত হওয়ার আহ্বান
পরবর্তি সংবাদফিতনার যুগ : ফিতনা থেকে বাঁচব কীভাবে