ঢাকায় নবনির্বাচিত দুই মেয়র শপথ নিবেন আজ

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র এবং কাউন্সিলররা শপথ নেবেন আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ অনুষ্ঠিত হবে বলে জানান স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ।

জানা যায়, প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন। আর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজকে তারা শপথ নিলেও দায়িত্ব গ্রহণের জন্য আগামী মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।

উল্লেখ্য, পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটিতে মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন।

পূর্ববর্তি সংবাদহিন্দুত্ববাদী তাণ্ডবের সমালোচনা করায় দিল্লিতে বিচারককে বদলি
পরবর্তি সংবাদসাম্প্রদায়িক মোদী অতিথি হলে অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর অসম্মান, বাংলাদেশেরও ‘ক্ষতি’