গাজীপুরে পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে উধাও স্কুলশিক্ষক

 

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর মহানগরীর পূবাইলে এক এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে উধাও হয়ে গেছেন স্কুলশিক্ষক ফয়সাল।

পূবাইলের ভাদুন উচ্চ বিদ্যালয়কেন্দ্র থেকে রোববার এক ছাত্রীকে নিয়ে ওই শিক্ষক পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

ওই পরীক্ষার্থী এবার স্থানীয় আবির বিদ্যানিকেতন থেকে পরীক্ষায় অংশ নেয়। এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।

স্কুলের প্রধান শিক্ষিকা নুরজাহান খানম তার স্কুলের ছাত্রীকে শিক্ষক ফয়সাল জোরপূর্বক তুলে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি রেগে গিয়ে বলেন- আপনার এত কিছু জানার দরকার কী?

আমার জানামতে, দুই পরিবার মিলে গেছে। তা ছাড়া আমি ওই শিক্ষককে ছয় মাস আগে স্কুল থেকে বহিষ্কার করেছি।

অন্যদিকে ছাত্রীর বাবা বলেন, গত রোববার আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বের হতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি মাইক্রোবাসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এ সময় আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে থাকেন তিনি। এ ব্যাপারে পূবাইল থানায় একটি জিডি করেছি। অপহরণ মামলার প্রস্তুতি চলছে।

পূবাইল থানার সাব-ইন্সপেক্টর দিদারুল আলম বলেন, আবির বিদ্যানিকেতনে ভাঙচুর হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি শিক্ষক ফয়সাল ওই স্কুলের এক এসএসএসি পরীক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আদেশ আজ
পরবর্তি সংবাদআবারও বাড়ছে বিদ্যুতের দাম