ভারতে মৃত মেয়ের লাশ নিয়ে কান্নারত বাবাকে পুলিশের লাথি (ভিডিও)

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে মেয়ের মৃত্যু শোকে কাতর এক বাবাকে লাশ নিয়ে কান্নারত অবস্থায় লাথি মেরে সরিয়ে দিচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দেশটির তেলেঙ্গানার ভেলিমালা এলাকায়।

আর এমন শোকের মুহূর্তেই বাবাকেএমন একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। হৃদয় বিদারক এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পরার পর হয়েছে ভাইরালও। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ব্যাপক সমালোচনা।

খবরে জানানো হয়েছে, ঘটনাটি তেলেঙ্গানার ভেলিমালার৷ নারায়ণ আবাসিক কলেজের ১৭ বছরের ছাত্রী মৃত্যুর পরে পিতার সঙ্গে এমন আচরণ করে তেলেঙ্গানা পুলিশ। মৃত তরুণী আত্মহত্যা করলেও পরিবারের দাবি এটি কলেজ কর্তৃপক্ষের পরিকল্পিত হত্যাকাণ্ড।

পূর্ববর্তি সংবাদমশা যেন ভোট খেয়ে না ফেলে সেদিকে দৃষ্টি দিতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদরাজধানীতে বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল