সম্রাট, পাপিয়াদের কারণে রাজনীতিবিদ পরিচয় দিতে লজ্জা লাগে: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন,  সম্রাট ও পাপিয়াদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের খুঁজে বের করে আইনে সোপর্দ করতে হবে।

 

মোহাম্মদ নাসিম বলেন, আমরা যখন এরশাদবিরোধী ও খালেদা জিয়াবিরোধী আন্দোলন করেছিলাম তখন তো মাঠে সম্রাট-পাপিয়াদের খুঁজে পাওয়া যায়নি। ওয়ান ইলেভেনের দুর্দিনের সময়ও তাদের দেখা মেলেনি। এখন একজন সম্রাট জাহাঙ্গীর হয়ে গেছে, একজন লাঠি হাতে ফুলন দেবি হয়েছে। এ সব রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে রাজনীতিবিদদের প্রতি অশ্রদ্ধাবোধ তৈরি হচ্ছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এখন তো সবাই আওয়ামী লীগার ও বঙ্গবন্ধুপ্রেমী হয়ে গেছে। কারা সত্যিকারের আওয়ামী লীগার সেটি দেখতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করতে হবে।

পূর্ববর্তি সংবাদযাত্রা বাতিল বাংলাদেশের ১০ হাজার ওমরাহ যাত্রীর, ক্ষতি ৫০ কোটি টাকা!
পরবর্তি সংবাদহিন্দুত্ববাদীরা ভারতে মুসলিম গণহত্যা চালাচ্ছে : এরদোগান