দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে রাজধানীতে ‘তাহাফফুজে খতমে নবুওয়াতে’র বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মসজিদে আক্রমণ, অগ্নিসংযোগ ও মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে ঢাকা খিলগাঁও চৌরাস্তা মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ জুমআর পর অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, ভারত উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ৮০০ বছর যাবত মুসলমানরা শাসন পরিচালনা করেছেন। তখন ভারত উপমহাদেশের সব ধর্মের লোক শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করেছেন। সে সময় যদি মুসলমানদের মধ্যে সম্প্রীতি বোধ না থাকতো, ভারতে কোন হিন্দু বসবাস করতে পারত না। কিন্তু সম্প্রতি মোদি সরকারের উস্কানিতে ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে ও মসজিদে অগ্নিসংযোগ করে সমগ্র দুনিয়ার মুসলমানদের কলিজায় আঘাত করেছে।

মাওলানা নুরুল ইসলাম  বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা গোটা মুসলিম উম্মাহর বিষয়।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি ওয়াক্কাস বলেন, ভারতের মুসলমানরা ভেসে আসেনি, তারা ইংরেজদেরকে বিতাড়িত করে বুকের তাজা রক্তের বিনিময়ে ভারতকে স্বাধীন করেছে। ভারতের সংবিধান মুসলমানদের হাতেই রচিত, চাইলেই মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করা যাবে না।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আশিক উল্লাহ, মাওলানা ইউনুছ ঢালী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর ও মাওলানা আবু সাঈদ প্রমুখ।

সমাবেশ শেষে মিছিলটি খিলগাঁও চৌরাস্তা হতে তালতলা মার্কেট হয়ে মালিবাগ বিশ্বরোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খিলগাঁও চৌরাস্তায় এসে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

পূর্ববর্তি সংবাদইউরোপগামী সিরীয় শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে তুরস্ক
পরবর্তি সংবাদ১ মার্চ থেকে শুরু হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন