‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার তা পরোয়া করে না’

ইসলাম টাইমস ডেস্ক: বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠলেও সরকার তা পরোয়া করে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  জনগণের ওপর প্রতিশোধ নিতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সরকার জবাবদিহিতার তোয়াক্কা করে না বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। বাংলাদেশ রেগুলেটরী কমিশন বিদ্যুতের দাম বৃদ্ধির কথা জানিয়েছে, যা মার্চ থেকে কার্যকর হবে।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও লুটপাটের ওপর নির্ভর করার জন্য জনগণের কষ্টের কথা বিবেচনায় না নিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। ইতোপূর্বে কয়েকবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেশের মানুষ যখন ক্ষুব্ধ তখন আবারও নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে।

পূর্ববর্তি সংবাদসম্মিলিত বিক্ষোভ সমাবেশে ঘোষণা: যেকোন মূল্যে মোদিকে প্রতিহত করা হবে
পরবর্তি সংবাদদিল্লিতে মুসলিম হত্যা: উদ্বেগ জানিয়ে ওআইসির বিবৃতি দেওয়ায় ভারতে ক্ষোভ