ইসলাম টাইমস ডেস্ক: দিল্লিতে মুসলমানদের মসজিদ,ঘরবাড়ি ও দোকানপাটে যারা আগুন দিয়েছে এবং গণহত্যা চালিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা না করলে যেকোনো মূল্যে আগামী ১৭ মার্চ খুনি মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে দিল্লিতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন ভারতের উগ্র হিন্দু গোষ্ঠী দিল্লির মসজিদে আগুন ধরিয়ে মিনারের উপর হনুমানের পতাকা উত্তোলন করেছে এবং মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। আমরা এই উগ্রবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই উগ্রবাদী বর্বরোচিত আগ্রাসন বন্ধ করার আহ্বান করছি।
তিনি আরো বলেন আগামী ১৭ মার্চ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শাসক গোষ্ঠী মোদিকে বাংলাদেশে আনার পায়তারা করছে। আমরা বলতে চাই যেকোনো মূল্যে খুনি নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফের পরিচালনা এবং নগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মোঃ জাকির হুসাইন, সভাপতি পরিষদ সদস্য মোঃ মোশাররফ হুসাইন লাবীব সহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং খেলাফত ছাত্র মজলিস এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
















