ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর চালানো সহিংসতার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে যৌথভাবে বিক্ষোভের ডাক দিয়েছে সমমনা কয়েকটি ইসলামিক দল।
সমমনা ৬টি দল হচ্ছে- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন এবং বাংলাদেশ মুসলিম লীগ।
এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও ঢাকা মহানগরীর আমির আল্লামা নূর হোসাইন কাসেমী নেতৃত্বে এ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে জমিয়ত কার্যালয়ে ছয়টি ইসলামি দলের নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত হয়।
















