পাপিয়ার অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার সঙ্গে যারা অপরাধ করেছেন কিংবা পাপিয়ার অপরাধের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। ‘এখনো দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় দেয়া হবে না’, বললেন আসাদুজ্জামান খান কামাল।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে মুসলিম হত্যা: উদ্বেগ জানিয়ে ওআইসির বিবৃতি দেওয়ায় ভারতে ক্ষোভ
পরবর্তি সংবাদগেরুয়া হামলা থেকে ৬ মুসলিমকে বাাঁচানো হিন্দু যুবকের অবস্থা আশঙ্কাজনক