ভারতে মুসলিম হত্যা: জুমার পর রাজধানীতে বিক্ষোভ করবে ইসলামি দলগুলো

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর চালানো সহিংসতার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে যৌথভাবে বিক্ষোভের ডাক দিয়েছে সমমনা কয়েকটি ইসলামিক দল।

 

এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও ঢাকা মহানগরীর আমির আল্লামা নূর হোসাইন কাসেমী নেতৃত্বে এ কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে জমিয়ত কার্যালয়ে ছয়টি ইসলামি দলের নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত হয়।

পূর্ববর্তি সংবাদহিন্দুত্ববাদীরা ভারতে মুসলিম গণহত্যা চালাচ্ছে : এরদোগান
পরবর্তি সংবাদপার্লামেন্টই সিদ্ধান্ত নিবে, কে হবেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী: মাহাথির