ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মোদির আগমনের কারণে দেশে অচল অবস্থার সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ গুজরাটের কসাইখ্যাত দিল্লি গণহত্যার সন্ত্রাসী মোদিকে বাংলাদেশের মাটিতে কোনোক্রমেই সহ্য করবে না তৌহিদি জনতা।
আজ হাটহাজারী মাদ্রাসার সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মোদিকে বাংলাদেশে আসতে দিলে ঢাকাসহ সারা দেশের বিমানবন্দর অচল করে দেয়া হবে।
















